প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
আজ ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণও উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত