প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বললেন রিজভী
মোঃ রাজিব হোসেন। ||
শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রচারিত শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘রাজনীতিতে চোরাপথে ক্ষমতায় আসা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার সময় ছাত্র-জনতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে। সেই ঘৃণা থেকেই জুলাই অভ্যুত্থানের বিশাল জাগরণ সৃষ্টি হয়।’অভিযোগ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও নয়াদিল্লি অগ্রাহ্য করে।’সূত্র: কালের কণ্ঠ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত