প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
কাঁঠালিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মোঃ বেল্লাল হোসেন ফরাজী, উপজেলা প্রতিনিধি (কাঠালিয়া-ঝালকাঠি) ||
"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এ সময় আমন্ত্রিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত