প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সতর্ক থাকুন এবং বজ্রপাতের সময় করণীয়।
মোঃ স্বাধীনুর রহমান, উপজেলা প্রতিনিধি (শার্শা) ||
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ ও বজ্রপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।বজ্রপাতের সময় করণীয়:বজ্রপাত শুরু হলে দ্রুত পাকা ভবন বা নিরাপদ আশ্রয়ে যান।খোলা মাঠ, ছাদ, নদী, পুকুর বা জলাশয়ের পাশে অবস্থান করবেন না।বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বেড়ার নিচে আশ্রয় নেবেন না।ধাতব বস্তু, যেমন ছাতা বা মাছ ধরার ছিপ ব্যবহার এড়িয়ে চলুন।ঘরের ভেতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তারযুক্ত টেলিফোন ব্যবহার থেকে বিরত থাকুন।দরজা-জানালা বন্ধ রাখুন এবং বারান্দা বা ছাদে না যান।খোলা জায়গায় আটকা পড়লে দুই পা একসঙ্গে রেখে নিচু হয়ে বসুন, মাটিতে শুয়ে পড়বেন না।বজ্রপাত শেষ হওয়ার পরও অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে বাইরে বের হন।কেউ বজ্রপাতে আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।সচেতনতা ও সতর্কতাই বজ্রপাতজনিত দুর্ঘটনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত