প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৯ জন আটক
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
ওয়ারেন্টভুক্ত ৩ মাদক কারবারিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, অপরাধ দমনে জনসচেতনতার আহ্বান ওসিরবগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন মাদক কারবারিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী রাজিউর রহমান ওরফে লিখন (৪৫), খলিলুর রহমান এবং সুজন রহমান রয়েছেন। এছাড়া বিভিন্ন নিয়মিত মামলার আসামি হিসেবে অমৃত চন্দ্র, মমিন, ওমর ফারুক (সুজন), আলমগীর হোসেন, আমিরুল ইসলাম ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে সকলকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সারিয়াকান্দি থানা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে বিশাল জনসংখ্যা ও বিস্তীর্ণ এলাকার তুলনায় থানার জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা শতভাগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।”তিনি আরও বলেন, “অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে তথ্য দিয়ে পুলিশের পাশে দাঁড়াতে হবে। তথ্যদাতার পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে সারিয়াকান্দি থানা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।”পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত