প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
নওগাঁয় ১৫০ লিটার চোলাই মদ জব্দ, আটক ২
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁ সদর থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয় এবং একটি চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নওগাঁ সদর থানার একটি দল শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়।এ সময় মোঃ আবুল কাশেম (পিতা: মোঃ আজহার আলী) এবং মোঃ খোরশেদ আলম (৫৬) (পিতা: অহির আলী), উভয় সাং- গোয়ালী, থানা ও জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করে দেয় পুলিশ।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত