প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
জলঢাকায় ওয়ারেন্টভুক্ত পেশাদার মাদক কারবারি মিনারুল-জোসনা দম্পতি গ্রেপ্তার
তানজিল সুবহা , জেলা প্রতিনিধি নীলফামারী ||
নীলফামারীর জলঢাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পেশাদার মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি ক্যানেলপাড় এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম ও তার স্ত্রী জোসনা বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মিনারুল ও জোসনা দম্পতি এলাকার চিহ্নিত পেশাদার মাদক কারবারি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত