প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন নতুন কমিটি ঘোষণা
সুজন সাহ , উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ||
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু মুকারম, মো. কামাল উদ্দিন ও মাওলানা ওবায়দুর রহমান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।দ্বি-বার্ষিক সম্মেলনের একপর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমান মমতাজীকে সভাপতি, মাওলানা ওবায়দুর রহমানকে সহ-সভাপতি এবং মাওলানা তরিকুল ইসলাম তারেককে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত