প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
পাকিস্তানে দুটি অভিযানে ১০ সন্ত্রাসী নিহত
মোঃ রাজিব হোসেন। ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, এর আগের দিন খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক সংঘর্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআরের দাবি, নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল খারিজি’র সদস্য। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে পাকিস্তান এই শব্দটি ব্যবহার করে।আইএসপিআর জানায়, প্রথম সংঘর্ষটি ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায়। সেখানে একদল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলার চেষ্টা করে।বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী ওই হামলার চেষ্টা প্রতিহত করে। এরপর সংঘর্ষে সেনাদের কার্যকর ও নিখুঁত অভিযানে আটজন খারিজি নিহত হয়।এ ছাড়া দির জেলায় সংঘটিত অপর একটি সংঘর্ষে আরও দুইজন খারিজি নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর।আইএসপিআরের তথ্য অনুযায়ী, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা সবাই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
সূত্র: ডন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত