প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
অবশেষে প্রকাশ হচ্ছে এসএসসি-২০২৬-এর ফলাফল, যেভাবে দেখবেন।
মোঃ স্বাধীনুর রহমান, উপজেলা প্রতিনিধি (শার্শা) ||
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আগামী ১০ আগস্ট ২০২৬, সোমবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।অনলাইনে ফলাফল দেখার নিয়মঅনলাইনে ফলাফল দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর—১. পরীক্ষার নাম থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করতে হবে।২. পরীক্ষার বছর হিসেবে 2026 নির্বাচন করতে হবে।৩. নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।৪. পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।৫. ক্যাপচা পূরণ করে Submit/View Result-এ ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।সরকারি ওয়েবভিত্তিক ফলাফল দেখার পোর্টাল: educationboardresults.gov.bdএসএমএসে ফলাফল দেখার নিয়মফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026এরপর পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।উদাহরণ:SSC DHA 123456 2026ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার চেষ্টা করা যেতে পারে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত