প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুনের মাদকের বিরোদ্ধে জিরোটলারেন্স ঘোষণা
মো: সাখাওয়াত হোসেন মামুন, , পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ||
নেত্রকোনা পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি) মোহাম্মদ : আবদুল্লাহ আল মামুন পূর্বধলা থানায় যোগদানের পর থেকেই মাদক,জুয়া,চুরি,ছিনতাই,বাল্য বিবাহ,চোরা চালান,সন্ত্রাস,কিশোর গ্যাংসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা মূলক প্রোগাম উপজেলার বিভিন্ন জায়গায় পালন করে আসছেন। অদ্য (৭ আগস্ট শুক্রবার ২৬) পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ফাজিল পুর বাজার মসজিদে জুম্মার খুতবার পূর্বে তিনি আগত মুসল্লিদের সাথে মাদক,জুয়া,সন্ত্রাস,চোরাচালান,বাল্য বিবাহ চুরি নিয়ে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন,এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানান।শ্যামগঞ্জের প্রেসক্লাবের সভাপতি মো: আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন,বর্তমান সরকারও মাদক,জুয়া,সন্ত্রাস এসব অপরাধ মূলক কর্মকান্ড দমন করার জন্য প্রশাসনকে জোর নির্দেশনা প্রদা করেছে। আমি পূর্বেও যখন যে থানায় কাজে করেছি এসব অপরাধমূলক কাজ সমূলে দমন করেছি। তেমনি পূর্বধলা থানায় ও মাদক সহ এসব অপরাধ কাউকে করতে দিব না। অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন কাউকেই ছাড় দিব না। আমি আর আমার প্রশাসন নিরলসভাবে এসব অপরাধ দমনে কাজ করে যাচ্ছি।আইন শৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ,ও মামলার তদন্তে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০২৬ সালের জুন মাসে মূল্যায়নে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আবদুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছিল।অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২০২৬ সালের ২৮ এপ্রিল পূর্বধলা থানায় যোগদান করেছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত