প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মোঃ রাজিব হোসেন। ||
ধর্মের ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত না করে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।শুক্রবার রাতে রাজধানীর টিকাটুলীর ভোলানন্দগিরি আশ্রমে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।আবদুস সালাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর সক্রিয় হওয়া প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের দেশ, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং মানবতার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি থেকে মানুষ অনেকটাই দূরে সরে গেছে। এর প্রভাব বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর পড়ছে। তরুণদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হলে তাদের মধ্যে দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা আরও বাড়বে।ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে অনেকের চিন্তাভাবনা ‘আমি কী পেলাম, কী পাব, কী পাচ্ছি না’—এ ধরনের ব্যক্তিকেন্দ্রিক ভাবনায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর পরিবর্তে দেশ, ধর্ম ও মানবতার জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তরুণদের মধ্যে এই চেতনা তৈরি করা না গেলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ইতিহাস বাংলাদেশের রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণের কোনো বিভাজন ছিল না।তিনি বলেন, হিন্দু, মুসলমান ও বৌদ্ধ—সবাই দেশকে স্বাধীন করার লক্ষ্যে একসঙ্গে লড়াই করেছেন।
সূত্র: বাংলার প্রতিদিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত