প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
শাহরাস্থির এসিল্যান্ড হিল্লোল চাকমা এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরের শাহরাস্থি উপজেলার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এসিল্যান্ড হিল্লোল চাকমা এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভূমি অফিসের হল মিলনায়তনে উপজেলা রাজস্ব কর্মকর্তাদের উদ্যোগে অনাড়ম্বর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্থি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন | উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মামুন, সার্ভেয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার চক্রবর্তী, ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল করিম ভূঁইয়া, উপ -সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, জসিম উদ্দিন পাটোয়ারী, অফিস সহকারি হরেকৃষ্ণ বাবু সহ উপজেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন | বিদায়ী ওই কর্মকর্তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান | এ সময় অন্য সহকর্মীগণ বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা সহ স্মৃতির নির্দেশনস্বরূপ তাঁহার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন |
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত