প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশা উপজেলার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান এমপিকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।বক্তব্যে তিনি বলেন, “ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট।” ছোট শিশুদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া, গাছ লাগানোসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।এ সময় সংসদ সদস্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, উপজেলা যুবদল নেতা মো. ইকবাল হোসেন শাহ্, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত