প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
চুক্তির জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়: মাসুদ পেজেশকিয়ান
স্টাফ রিপোর্টার। ||
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশকে বর্তমান পরিস্থিতি থেকে বের করে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। চলমান যুদ্ধের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়টিকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন তিনি। একই সঙ্গে দেশকে ‘না যুদ্ধ, না শান্তি’—এমন পরিস্থিতি থেকে বের করে আনার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা।ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বর্তমানে ইরানের অভ্যন্তরে সংহতি, শক্তি ও ঐক্য বজায় রয়েছে। তার মতে, চলমান যুদ্ধে ইরান বিজয়ী ও শক্তিশালী অবস্থানে রয়েছে।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিই চুক্তিতে পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো সময়। পেজেশকিয়ান আরও জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঠেকাতে ইরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগের ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল।যেকোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, নীতিগতভাবে বিরোধে না গিয়ে তখন সেসব লঙ্ঘনের সমাধানে একটি দল গঠন করা উচিত ছিল।তিনি আরও বলেন, এখন বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা দেখতে হবে; তবে কোনো সমাধান সম্ভব কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। ওমানের সঙ্গে চলমান আলোচনাতেও এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।পেজেশকিয়ান বলেন, আল্লাহর ইচ্ছায় এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে, যেখান থেকে ইরান বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।
সূত্র: মানবজমিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত