প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলের বৈঠক
স্টাফ রিপোর্টার। ||
প্রেসিডেন্ট পদে প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলের বৈঠক শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।বৈঠক সূত্র জানিয়েছে, এখনো প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করা হয়নি। বৈঠক শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্র: মানবজমিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত