প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
ধামইরহাটে ১৯ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সুপার, নওগাঁর কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৯ আগস্ট ২০২৬) রাত ১টা ১৫ মিনিটে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামের মো. ওবায়দুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়—মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)। তারা উভয়েই বংশিবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের সন্তান।পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত