প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান মোদি: ভারতীয় হাইকমিশনার
স্টাফ রিপোর্টার। ||
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে কিছু ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তার মতে, এটিই কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব।তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। দুই দেশ পরস্পরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগ করে নেয়। আগামী দিনগুলোও ভালো কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন।দুই দেশকে নিজেদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনায় বসে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো থাকুক, সেটিই প্রত্যাশা করে।বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে বাংলাদেশে তিনি যে আন্তরিকতা, ভালোবাসা ও স্নেহ পেয়েছেন, তা তাকে সত্যিই অভিভূত করেছে।সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত