প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মতিন মিয়ার বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হলেন, উপজেলার ১নং,মরপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মতিন মিয়ার আড়াই বছেরর কণ্যা সন্তান তাসমিয়া।পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় বাড়ির অন্যান্য শিশুদের সাথে উঠানে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু তাসমিয়ার ভাসমার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকসক মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তানিম জানান, পুকুরর পানিতে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যুবরণ করে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত