প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার। ||
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। সোমবার রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে ডাকসুর ভিপি সাদিক কায়েমও উপস্থিত ছিলেন।বিক্ষোভ চলাকালে নেতারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘বাণিজ্য নয় শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা নয় মেধা, মেধা মেধা’, ‘কমিটি নয় মেধা, মেধা মেধা’, ‘চাচা নয় চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা নয় চাকরি, চাকরি চাকরি’।প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে পুরোনো পদ্ধতিতে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগ ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।এই প্রস্তাবকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং রাজনৈতিক দলের নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত