প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ইসলামী আন্দোলনে খেলাফত মজলিসের দুই নেতা যোগদান।
মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী, উপজেলা প্রতিনিধি বরিশাল সদর ||
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন খেলাফত মজলিস বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ফারুকী ও খেলাফত মজলিস বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ জামাল উদ্দিন হাওলাদার।সোমবার (১০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনটির নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফীর হাতে সদস্য ফরম পূরণ করে তারা আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর কার্যালয়ে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।যোগদানকারী দুই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।দলটির নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত