প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা, ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
ডেক্স রিপোর্ট। ||
হরমুজ প্রণালি আবার চালু করার উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় জটিলতা তৈরি হওয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। কৌশলগত এই জলপথ খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া শর্তের পর ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে প্রাণহানির ক্ষতিপূরণ দাবি করেন। এর পরই হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রচেষ্টা নতুন সংকটের মুখে পড়েছে।এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বেড়েছিল। মঙ্গলবারও সেই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। এদিন ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে ৮৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ক্রুডের দাম বেড়ে হয়েছে ৮২ দশমিক ৪৫ ডলার।গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের জন্য এটিই সর্বোচ্চ বাজারদর।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত