প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ফেনীতে স্থায়ী যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
মুহাম্মাদ ইয়াছিন হোসাইন , উপজেলা প্রতিনিধি ফুলগাজী (ফেনী) ||
ফেনী শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে শহরের যানজটের মূল কারণগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দিন পরপর ফুটপাত থেকে হকার উচ্ছেদ করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সুউচ্চ ভবনগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।এ সময় বক্তারা শহরের বিভিন্ন সড়কে অবৈধ সিএনজি ও টমটম চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদসহ যানজটের অন্যান্য কারণ দূর করার দাবি জানান।তারা বলেন, যানজট নিরসনে বিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা না করে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফুটপাত দখল, অপরিকল্পিত পার্কিং, অবৈধ যানবাহন ও যত্রতত্র গাড়ির স্ট্যান্ড—এসব সমস্যার স্থায়ী সমাধান না হলে ফেনী শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাগরিক দুর্ভোগ লাঘবে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত