প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, এবং ২০০ দুইশত পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ
মোঃ আতাহার আলী , জেলা প্রতিনিধি নওগা ||
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ইং ১১/০৮/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউপি নোচনাহার বাজারের পাশে জনৈক মোঃ ইউসুফ আলী শেখ এর বসত বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরুল ইসলাম (৫৩), পিতা- মৃত মুনতাজ আলী, মাতা- মৃত তোহমিনা বেগম, বর্তমান সাং-নোচনাহার, থানা-পোরশা, জেলা-নওগাঁ, স্থায়ী সাং-কামালপুর, ডাক-মির্জাপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গেঞ্জির নিচে গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপন্টোডল ট্যাবলটে, যাহার ওজন ৫৪ গ্রাম, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান চলমান আছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত