প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
৯ম বছরে রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের ৭ম কমিটি অনুমোদন, দায়িত্বে নতুন নেতৃত্ব
মোঃ ওমর ফারুক , উপজেলা প্রতিনিধি রৌমারী (কুড়িগ্রাম) ||
প্রতিষ্ঠার ৯ম বছরের পথচলায় নতুন নেতৃত্বে যাত্রা শুরু করলো রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন (RJF)। সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ৯টি পূর্ণাঙ্গ সিনিয়র বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট ২০২৬) সংগঠনটির নতুন Founding Board-এর অনুমোদনে আগামী মেয়াদের জন্য এসব কমিটি ও বোর্ড অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব ও নতুন কাঠামোর আনুষ্ঠানিক সূচনা হলো।রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের নতুন Founding Board-এর প্রতিষ্ঠাতা জনাব লাকাদ বিন আলম লাশ্য এবং চেয়ারম্যান জনাব নাঈম ইসলাম নিরব-এর অনুমোদনক্রমে নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি — হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বপ্নীল বাবুল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক — হিসেবে দায়িত্ব পেয়েছেন শাফিন মাসরুর শ্রাবণ, শিক্ষার্থী, রৌমারী সরকারি কলেজ।এছাড়া সিনিয়র সহ সভাপতি (কার্যক্রম) —হিসেবে মিরাজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি — হিসেবে ফেরদৌস হাসান ফুয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক — হিসেবে আব্দুল্লাহ আল হাদি, সাংগঠনিক সম্পাদক — হিসেবে সাদ্দাম হোসাইন সম্রাট এবং নিয়োগপ্রাপ্ত দপ্তর বিষয়ক সম্পাদক — হিসেবে অনিক হাসান নিড় দায়িত্ব পেয়েছেন।অনুমোদন পেল ৯টি সিনিয়র বোর্ড — কার্যকরী কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, বিশেষায়িত ও গতিশীল করতে মোট ৯টি সিনিয়র বোর্ড অনুমোদন করা হয়েছে। এসব বোর্ডের আওতায় সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্য ও সমাজসেবা, অর্থ ও ত্রাণ ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও যুব কল্যাণ, প্রচার ও ডিজিটাল এনগেজমেন্ট, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়া এবং দুর্যোগ ও জলবায়ু বিষয়ক কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে।সিনিয়র বোর্ডগুলোতে অভিজ্ঞ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কাঠামোর ফলে RJF-এর বিভিন্ন কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।৯ম বছরে ৭ম পূর্ণাঙ্গ কমিটি — ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দুর্যোগকালীন সহযোগিতা, পরিবেশ সচেতনতা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে।৯ম বছরের পথচলায় এটি রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের ৭ম পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি। নতুন কমিটি ও সিনিয়র বোর্ডের মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি রৌমারী উপজেলার মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা রয়েছে।নবগঠিত কমিটির সভাপতি — স্বপ্নীল বাবুল এবং সাধারণ সম্পাদক শাফিন মাসরুর শ্রাবণ -এর নেতৃত্বে কার্যকরী কমিটি এবং সিনিয়র বোর্ডের সমন্বয়ে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালিত হবে।রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও Founding Board-এর নেতৃত্বের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং “Education • Humanity • Unity”—এই মূলনীতিকে সামনে রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।নতুন কমিটির মেয়াদ ৪ আগস্ট ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৭পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত