প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় জেলা পুলিশের মানবিক সহায়তা
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ।চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সহায়তার জন্য নওগাঁ জেলা পুলিশের কাছে আবেদন করেন কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসায় সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।পুলিশ সুপার বলেন, “বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই অংশ।” তিনি কনস্টেবল সাজ্জাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত