প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার। ||
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: কালবেলা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত