প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
সারিয়াকান্দিতে ইয়াবা সেবনরত অবস্থায় যুবক আটক
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডবগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় মো. কালাম (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জানা যায়, ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক (ইয়াবা) ট্যাবলেট সেবনরত অবস্থায় মো. কালাম (২৬)-কে হাতেনাতে আটক করা হয়। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি গ্রামের বাসিন্দা।অভিযানের পর আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। শুনানি শেষে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং একই সঙ্গে কারাদণ্ডের সাজাও কার্যকর করা হয়েছে।মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।জনস্বার্থে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত