প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
মোঃ রফিকুল ইসলাম মাসুদ , জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি ও কাঁচামরিচের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪৫০০০/=টাকা জরিমানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে গ্যাস সিলিন্ডার, সারের দোকান, বেকারি, ডিম ও কাঁচামরিচের বাজারে অভিযান পরিচালনা করে। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্যের অবৈধভাবে উৎপাদন ও লেবেল না থাকা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো: গোলবাহার হোসেনকে ২০,০০০ টাকা এবং মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো: শাহীন চকদারকে ৫০০০ টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো: রেজাউল ইসলামকে ২০,০০০ টাকা-সহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত