প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
নওগাঁয় মেয়ে কে ধ র্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রে ফতার
মো:এমরান আলী, স্টাফ রিপোর্টার ||
নওগাঁর ধামইরহাটে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মিঠুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।ঘটনার পর অভিযুক্তের মা আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে।ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত