প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
যশোরে পানিতে ডুবে তিন স্কুল ছাত্রীর অ/কা/ল মৃ-ত্যু
কাজী মোস্তাফিজুর রহমান , জেলা প্রতিনিধি যশোর ||
জেলা প্রতিনিধি যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলা জামদিয়া গ্রামের দক্ষিণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রী লামিয়া (১৩) ও সুলতানা (১০) নামের আপন দুই বোনের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। এ সময় একই ঘটনায় প্রতিবেশী ফাহিমা(৯) নামের আরো এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত লামিয়া ও সুলতানা বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের দক্ষিণপাড়া নিসার আলীর মেয়ে। আর নিহত ফাহিমা একই এলাকার আশিকের মেয়ে। লামিয়া স্থানীয় জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও সুলতানা জামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী। আর নিহত ফাহিমাও জামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(১৪আগস্ট) স্কুল বন্ধ থাকায় নিহত লামিয়া ও তার ছোট বোন সুলতানা ও প্রতিবেশী ফাহিমা দুপুর ১২ টার দিকে পার্শ্ববর্তী ইকরাম মোল্লা পুকুরে গোসল করতে যায়।এসময় অসাবধানতাবশত সেইখানে পানিতে ডুবে তিনজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনা সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ওসি মোঃ শাহজালাল আলম বলেন এ ঘটনায় থানা একটি অপমৃত্য মামলা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত