প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দোয়া মাহফিল করবে বিএনপি
স্টাফ রিপোর্টার। ||
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করবে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট শনিবার দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সূত্র: মানবজমিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত