প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
আলীকদমে পারিবারিক কলহে যুবকের বিষপান, চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
বান্দরবানের আলীকদমে পারিবারিক কলহের জের ধরে এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলারঝিরি ইউনুছ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলারঝিরি ইউনুছ মেম্বার পাড়ার আবুল বশরের ছেলে নুর মোহাম্মদ (১৯) দুপুরে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বাড়িতে থাকা ফসলের পোকা দমনকারক বিষপান করেন।পারিবারিক সূত্র জানায়, নুর মোহাম্মদের পিতা আবুল বশর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে পরিবারের আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে। এ নিয়ে মা জহুরা খাতুন প্রায়ই কান্নাকাটি করতেন। আজও একই বিষয় নিয়ে কান্নাকাটি করলে ছেলে তাকে নিষেধ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে অভিমান করে নুর মোহাম্মদ বাড়ির পাশে খালের পাড়ে গিয়ে বিষপান করেন।দুপুর ১টা ৩০ মিনিটে স্বজনরা তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত