প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
ডেক্স রিপোর্ট। ||
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্সের সূত্র জানিয়েছে, উদ্ধারকাজ এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে।শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল-ফাওকার আশপাশের এলাকায় তিন দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।এদিকে দক্ষিণ লেবাননের বিনত জবেইল ও আশপাশের গ্রামগুলোতে বসতবাড়ি ধ্বংসের পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভোরে বিনত জবেইল শহরের কয়েকটি বসতবাড়িতে বোমা হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি কুনিন-সাফ আল-হাওয়া সড়কের আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান দিয়ে গুলি চালানো হয়েছে।এর আগে মধ্যরাতের কিছুক্ষণ আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালানো হয়।সূত্র: মিডল ইস্ট আই
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত