প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মোকামতলা উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
আবু হাসান , উপজেলা প্রতিনিধি মোকামতলা ||
মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শনিবার, ১৫ আগস্ট ২০২৬ তারিখে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, আব্দুস ছালাম, আব্দুল লতিফ, আজমল হোসেন সবুজ, আবু সাইদ, আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুদা সাকিলসহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত