প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুল ফুটেছে, তবু শূন্যতা অনুভব হচ্ছে’
স্টাফ রিপোর্টার। ||
ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের অনুপস্থিতি এখনো অনুভব করেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে শহীদ আব্দুল মালেককে স্মরণ করে এ অনুভূতির কথা জানান জামায়াতে ইসলামীর আমির।পোস্টে শফিকুর রহমান লেখেন, আজকের দিনে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে বিশেষভাবে মনে পড়ে। তার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুল ফুটেছে, তবে কোথাও যেন একটি শূন্যতা রয়ে গেছে।তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক তাদের দেন। একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকামে প্রিয় অতিথি হিসেবে কবুল করার দোয়া করেন তিনি।
সূত্র: যুগান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত