প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার। ||
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রোববার বেলা ১১টার পর নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ‘নির্বাচনি কর্তা’ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ১১ দলীয় ঐক্যজোটের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই করা হয়।যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, জমা দেওয়া দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ হয়েছে। ফলে দ্বিতীয় মনোনয়নপত্রটি আর যাচাই করার প্রয়োজন হয়নি।আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই করা হবে।আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত