প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
সারিয়াকান্দিতে ২৫ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের মধ্যে একজনের বিরুদ্ধে জিআর ওয়ারেন্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, থানার একটি অভিযানিক দল সারিয়াকান্দি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাহজাহান ওরফে গামা (৩৫)-কে আটক করে। তিনি সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী গ্রামের মো. নিয়ামত আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে।অপরদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল ৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সজীব হোসেন (২৩)-কে আটক করে। তিনি সারিয়াকান্দির ঘুঘুমারী শেখপাড়া এলাকার মৃত জান্নাতুল ফেরদৌসের ছেলে।পরে আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত