প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডেক্স রিপোর্ট। ||
ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতি সমর্থন জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।তিনি বলেন, নিজেদের দেশ এবং বৃহত্তর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব গঠনমূলক ভূমিকা রাখবে। একই সঙ্গে ট্রাম্পের ‘সাহসী ও দৃঢ় নেতৃত্বের’ প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত।তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য এবং নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার সক্ষমতা স্পষ্ট হয়েছে।বার্তার শেষাংশে ট্রাম্প চুক্তিটিকে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন এবং এর প্রশংসা করেন।আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, যৌথ নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান।
সূত্র: আল জাজিরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত