প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ ৩ জন আটক
স্টাফ রিপোর্টার। ||
হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র-জনতা। এ উদ্দেশ্যে সোমবার বিকেল থেকেই হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে তারা জড়ো হতে থাকেন।আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতি চলাকালে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে।
সূত্র: কালবেলা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত