প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন আওয়ামী লীগ নেতা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
স্টাফ রিপোর্টার। ||
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সনদ ও স্বর্ণপদক নেন আলাউদ্দিন।আলাউদ্দিনের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু। তবে এ বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগ রয়েছে, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা, হামলা ও হয়রানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিম এসব অভিযোগ করেন। তার দাবি, বিএনপির অনেক নেতাকর্মীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে আলাউদ্দিনের বিরুদ্ধে।তবে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, তাদের তদন্তে আলাউদ্দিনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থাও তদন্ত করেছে বলে জানান তিনি।মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণে কাজ করছে।২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করে। একই সঙ্গে খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, মানসম্মত পোনা উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক দেওয়া হয়। পদকের সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেকও দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস টুডে
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত