প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার। ||
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের কর্মকাণ্ড এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে সরকারের গত ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর মূল্যায়ন তুলে ধরা হবে।সোমবার (১৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত