প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির নতুন চার স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার। ||
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটিতে সম্প্রতি যুক্ত হওয়া চার সদস্য।মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা কবরস্থানে যান। সেখানে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।নতুন স্থায়ী কমিটির চার সদস্য হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মীর সরাফত আলী সফুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে ১৫ আগস্ট তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: বিডি-প্রতিদিন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত