প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে রাখা হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতা কর্মকারের স্বামী বীরেন কর্মকার (৪৮), পিতা—মৃত মিন্টু কর্মকার, সাং—ঘাটকৈর, থানা—মান্দা, জেলা—নওগাঁ, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিতা কর্মকার ও পলাতক বীরেন কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই স্বামী-স্ত্রী তাদের বসতবাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত