প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো:এমরান আলী, স্টাফ রিপোর্টার ||
নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে মিতা কর্মকারের বসতবাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ।পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত