প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
চাঁদপুরে অন-লাইনে ইলিশ প্রতারণার করনীয় সচেতনামূলক সভা অনুষ্ঠিত
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুর ভোক্তা সংরক্ষন অফিস ও চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির আয়োজনে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে আমাদের করণীয়” সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭আগস্ট সোমবার ১৭ আগস্ট রবিবার বিকেলে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষন অফিসের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, চাঁদপুর ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, মৎস্য অফিসের এফএসও মোছা: ফারহানা আক্তার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদার, সাধারণ সম্পাদক শবেবরাত, জেলা ক্যাবের বিপ্লব সরকার, ব্যবসায়ী নুর ইসলাম বকাউল।সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরের নাম দিয়ে একধরনের প্রতারক অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছে। যার কোন বৈধতা নেই। অহরহ এ রকম ঘটনা ঘটছে। মোবাইলে বিকাশে ইলিশ কিনতে টাকা পাঠাচ্ছে।পরবতী আর ইলিশ পাচ্ছে না।ভূয়া ফেসবুকে ফেইজ খুলে একধরনের প্রতারক এ কাজ করছে।তবে চাঁদপুর মৎস্য বনিক সমিতি এ ব্যাপারে সর্বদা সোচ্চার। চাঁদপুরের বাহিরে এক ধরনের প্রতারকচক্র এ কাজ করছে। এদেরকে আইনের আওতায় আনতে হবে।গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে। এক্ষেত্রে চাঁদপুর মৎস্য বনিক সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহযোগিতা নিতে পারে। আমরা মিডিয়ায় বৈধ তালি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত