প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
নির্বাচনের আগে মাপজোখ, পরে নেই খোঁজ&mdashকাঁচা রাস্তায় ৫ শতাধিক মানুষের দুর্ভোগ
মাওলানা রাকিবুল ইসলাম , উপজেলা প্রতিনিধি গলাচিপা (পটুয়াখালী) ||
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজহাওলা হয়ে তালুকদার হাওলা সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন এই সড়ক দিয়ে পাঁচ শতাধিক মানুষ চলাচল করলেও এখনো সড়কটি পাকা না হওয়ায় বর্ষাকালে ভোগান্তি আরও বেড়ে যায়।সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশ কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। ফলে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ বিভিন্ন জনপ্রতিনিধির পক্ষ থেকে সড়কটি উন্নয়নের নানা আশ্বাস দেওয়া হলেও গত ছয় মাসে তার দৃশ্যমান কোনো বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, ভোটের আগে সড়ক মাপজোখ ও প্রতিশ্রুতি থাকলেও নির্বাচনের পর আর তেমন কোনো খোঁজখবর পাওয়া যায় না।স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার আমাদের আশ্বাস দেওয়া হয়। ভোটের আগে নেতারা এসে রাস্তা মেপে যান। কিন্তু নির্বাচন শেষ হলে এই রাস্তার খবর নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না।”বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং নারীদের চলাচলে এ সড়কটি বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে কাদা-পানির কারণে অনেক সময় পোশাক নষ্ট হওয়া ও পিছলে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে বলে জানান স্থানীয়রা।স্থানীয়দের আকুতিএলাকাবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিজহাওলা হয়ে তালুকদার হাওলা সড়কটি পাকা/পিচঢালাই করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত