প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
প্রতিবেশীর বিরুদ্ধে বাক্প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার। ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ২১ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।এ ঘটনায় ভুক্তভোগী যুবতী শাহাদৎ হোসেন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।অভিযোগে বলা হয়েছে, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদৎ হোসেন ভুক্তভোগী যুবতীকে তার শয়নকক্ষে নিয়ে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন তিনি।পরে শারীরিকভাবে সুস্থ হয়ে ওই যুবতী বিষয়টি তার মাকে জানান। ঘটনার বিচার চেয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগের পর পুলিশ মামলা রেকর্ড করে।স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন। তিনি ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
সূত্র: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত