প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
নুরুল হক নুরের চরিত্র উন্মোচনের ঘোষণা ইলিয়াস হোসাইনের
স্টাফ রিপোর্টার। ||
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের চরিত্র জাতির সামনে উন্মোচনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অ্যাকটিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসাইন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস।পোস্টে তিনি জানান, বুধবার রাত ৮টায় নুরুল হক নুরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে। এ জন্য সবাইকে তার ইউটিউব চ্যানেলে চোখ রাখার আহ্বান জানান তিনি।ইলিয়াসের ওই পোস্ট শেয়ার করে প্রতিমন্ত্রী নুরুল হক নুরও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, ইলিয়াস অনেক কষ্ট করে এআই ব্যবহার করে একটি ভিডিও তৈরি করেছেন। সবাইকে সেই ভিডিও দেখার আহ্বান জানিয়ে তিনি ইলিয়াসের প্রচেষ্টারও উল্লেখ করেন।পোস্টের শেষাংশে নুরুল হক নুর ইলিয়াসকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন এবং তাকে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন।
সূত্র: টাইমস টুডে
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত