প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
স্টাফ রিপোর্টার। ||
কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনায় গ্রাম্য সালিশ চলাকালে তাকে আটক করা হয়।এর আগে সোমবার দিবাগত রাতে দোল্লাই নবাবপুর বাজার এলাকার নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসার নূরানী বিভাগের এক ছাত্রকে শিক্ষক মনির হোসেন যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওঠে।অভিযুক্ত হাফেজ মনির হোসেন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, সোমবার রাতে মাথা ও পা ম্যাসেজ করে দেওয়ার কথা বলে শিক্ষক মনির হোসেন তাকে ডেকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে তার সঙ্গে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে শিক্ষার্থী।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা মনির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রের দাবি। এরপর ক্ষুব্ধ লোকজন তাকে কিল-ঘুষি দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গ্রাম্য সালিশে বসেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে।ঘটনাটি গ্রাম্য সালিশে মীমাংসার বিষয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিঞা বলেন, দুই পক্ষ পরিষদে এসে বিষয়টি মীমাংসা করতে চাইলে তারা সালিশে বসেছিলেন। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে নিয়ে যায়।চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ইউনিয়ন পরিষদে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত